রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত শ্যামপুর-১ ব্লকের ব্লক সম্মেলন,




পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত শ্যামপুর-১ ব্লকের ব্লক সম্মেলনের উদ্বোধন করলেন শ্যামপুরের মাননীয় বিধায়ক কালিপদ মণ্ডল। 



গত বছর ডিসেম্বর মাসে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে হাওড়া জেলা কমিটির অনুমোদন দেন সংগঠনের চেয়ারম্যান ড: পার্থ চ্যাটার্জী এবং রাজ্য আহ্বায়ক দিব্যেন্দু রায়। আজকের অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের জেলা সভাপতি ড: নারায়ণ বাগ জানান, ' হাওড়া জেলায় ইতিমধ্যেই দুটি মহকুমা কমিটি এবং ১৪টি ব্লকের মধ্যে ১১টি ব্লক কমিটি এবং দপ্তরভিত্তিক একাধিক জেলা কমিটি গঠিত হয়েছে এই এক বছরের মধ্যেই। 



মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন জন কল্যানকর প্রকল্পগুলির  দ্রুত রূপায়নে ও কর্মচারী স্বার্থ সুরক্ষায় ফেডারেশন দায়বদ্ধ'।  এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ  নাসরিন, সহ সভাপতি প্রশান্ত মন্ডল, বিশিষ্ট সমাজসেবি নদেবাসি জানা, পঞ্চায়েত সমিতির বিভিন্ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, ফেডারেশনের মহকুমা কমিটির সভাপতি তন্ময় বেরা, জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ দাস, সত্যজিৎ মণ্ডল, শ্যামপুর-১ ব্লক কমিটির সভাপতি মানস বেরা প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...