
নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,
পঞ্চায়েত গঠন করলো তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া।
উলুবেড়িয়া ২নং ব্লকের অধীনে বানীবন পঞ্চায়েতে প্রধান গঠন করলো তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার হাওড়া জেলার বানীবন পঞ্চায়েত গঠনে তৃণমূল কংগ্রেসের শরীফা বেগম ১৫-৯ ভোটের ব্যবধানে জয়লাভ করে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হলেন।


গত ইংরেজি ৩০ শে নভেম্বর আস্থা ভোটে বানীবন পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান মিঠু অধিকারী অনাস্থা ভোটে ১৫-৯ ব্যবধানে পরাজিত হয়ে পদচ্যুত হয়।
আজ মঙ্গলবার উলুবেড়িয়া ২নং বিডিও অফিসের তত্বাবধানে নতুন প্রধান শরীফা বেগম নির্বাচিত হয়।
গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া ২নং ব্লকের বানীবন পঞ্চায়েতে ২৪টা সীটের মধ্যে বিজেপি জয়লাভ করে ১৫টি,তৃণমূল কংগ্রেস ৯টি,ফরোয়ার্ড ব্লক ১টি তে জয়লাভ করেন।
প্রধান হিসেবে নির্বাচিত হন বিজেপির মিঠু অধিকারী, উপপ্রধান নির্বাচিত হয় অনুপ পাত্র।
পরবর্তীতে ফরোয়ার্ড ব্লকের ১জন সদস্য দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
কিছুদিন আগে বিজেপির নির্বাচিত ৪জন সদস্য দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত সংখ্যালঘু হয়ে পড়ে।
এবং গত ইংরেজী ৩০শে নভেম্বর তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা ভোটে বিজেপির প্রধান পদচ্যুত হয়ে পড়েন।
আজ নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের শরিফা বেগম,
নতুন প্রধান নির্বাচিত হয়ে বলেন আগামী দিনে সকলকে নিয়ে বানীবন পঞ্চায়েতের উন্নয়নের কাজে এগিয়ে যাবেন।
আজকের পঞ্চায়েত গঠনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা,নির্মল কুমার মাজী,
ডা,নির্মল মাজী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিভিন্ন দল থেকে স্বতস্ফূর্ত ভাবে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বানীবন পঞ্চায়েত মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবে।
রাজাপুর থানার আই সি অজয় কুমার সিংয়ের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল পুরো বানীবন পঞ্চায়েত চত্ত্বর ও আশপাশের এলাকায়।
বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন পঞ্চায়েতের সামনে।
আজকের এই পঞ্চায়েত গঠনের বিধায়ক ডা,নির্মল মাজী ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াস, বানীবন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণপদ ভুইঞা সহ আরো অনেকে।

