চরম দূর্দশায় ইট ভাটার শ্রমিকরা, শ‍্যামপুর




অতসী দাস, শ্যামপুর:  

এক চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন শ্যামপুর থানার ব্রিকফিল্ড এর অসংগঠিত শ্রমিকরা। এক বিশেষ সাক্ষাৎকারে জানালেন টি ইউ সি সি অনুমোদিত শ্রমিক সংগঠনের নেতা অসিতবরন সাউ। সম্প্রতি ইয়াস ঝড় ও জলোচ্ছাসে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প। তার ওপর নদী থেকে পলিমাটি তোলার ক্ষেত্রেও সরকারীভাবে নিষেধাজ্ঞা থাকায় বহু ইট ভাটি তাদের উৎপাদন শুরু করতে পারনি।  অসংগঠিত শ্রমিকরা কাজ হারানোয় তার প্রভাব পড়েছে স্থানীয় বাজার গুলিতেও। 



পেশাগত রোগ, অর্থাত কাজ বন্ধ থাকার ফলে শ্রমিকরা প্রফেশনাল ডিজিজে ভুগছেন। কেউ চোখের দৃষ্টি হারাচ্ছেন,কেউবা ভয়ঙ্কর বাত জাতীয় রোগের শিকার। দীর্ঘদিন কাজ না থাকায় সঠিক চিকিৎসা করাতে পারছেন না শ্রমিকরা। শ্যামপুর থানার আর্থসামাজিক পরিকাঠামো একদম ভেঙে পড়ার আগে সরকারের উদ্যোগ নেওয়া ভীষণ প্রয়োজন। কর্মদিবস সৃষ্টি  করে  অবিলম্বে শ্রমিকদের হাতে কাজ দিতে না পারলে, চরম দুর্দশায় পড়তে হবে প্রায় তিরিশ হাজার শ্রমিকের পরিবারকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...