সংবাদদাতা, অন্ডাল :
সরকারি সহায়তায় অন্ডালে শুরু হলো কর্মতীর্থ হাট মেলা । শনিবার মেলার সূচনা করেন জেলাশাসক অরুণ প্রসাদ । মেলা চলবে সোমবার পর্যন্ত । এই মেলা স্বনির্ভরতার দিশা দেখাবে বলে জানান জেলাশাসক ।
শনিবার অন্ডালের ভাদুর গ্রাম সংলগ্ন কর্মতীর্থ হাট চত্বরে সূচনা হলো তিনদিনের হস্তশিল্প মেলা । প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন জেলাশাসক অরুণ প্রসাদ । উপস্থিত ছিলেন অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল সহ অন্যরা । বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান কর্মতীর্থ ভবনে স্থায়ী স্টল রয়েছে চল্লিশটি তার মধ্যে চালু রয়েছে 26 টি স্টল । এছাড়া কর্মতীর্থ চত্বরে মেলায় অংশ নিয়েছে 33 টি অস্থায়ী স্টল ।
এর মধ্যে 10 টি খাবার ও ২৩ টি অন্যান্য পসরার স্টল রয়েছে । সোমবার পর্যন্ত মেলাটি চলবে বলে জানান তিনি । এদিন মেলা চত্বরে দেখা যায় হাজারো রকমের পসরা সাজিয়ে স্টল দিয়েছেন শিল্পী-রা । খাবার স্টল যেমন রয়েছে তেমনি অঙ্গসজ্জা, গৃহসজ্জা, পোশাক সহ অন্যান্য পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা ।
মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ছাড়াও অংশ নিয়েছেন অনেকে ব্যক্তিগতভাবে ও । মেলাটি উদ্বোধন করে জেলাশাসক অরুণ প্রসাদ জানান করোনার সংক্রমণ ও তার ফলে লকডাউন এর কারণে বর্তমান সময়ে অনেকে কাজ হারিয়েছেন ।লকডাউন আমাদের শিক্ষা দিয়েছে অন্য কাজের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার । এই মেলা স্বনির্ভরতার দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেন তিনি ।


