জরুরী ভিত্তিতে প্রশাসনিক ব‍্যবস্থা, শ‍্যামপুর



প্রাকৃতিক দুর্যোগ ও তার মোকাবেলায় জরুরী ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক,হাওড়া জেলার শ‍্যামপুর 2নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে, শনিবার এই প্রশাসনিক বৈঠকে নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, শ‍্যামপুর2নং বিডিও ফারজানা খানম,শ‍্যামপুর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা সহ একাধিক পঞ্চায়েত প্রধান ডিজাস্টার ম‍্যানেজমেন্ট ,বিদ‍্যুত বিভাগ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকগন।



 প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা যাতে আপৎৎকালীন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতেতৎপরতার সহিত কাজ করা হয় তার জন্য এই জরুরী ভিত্তিতে প্রশাসনিক বৈঠক। এদিকে অতি বর্ষন এবং ঘুর্ণীঝড় জাওয়াদের তিব্রতা বাড়লে বন্ধ থাকবে ,হুগলি নদী জলপথ পরিবহন সমিতি পরিচালিত;  গাদিয়াড়া -গেঁওখালি  ও গাদিয়াড়া-নূরপুর লঞ্চ পরিষেবা। 


জলপথ পরিবহন সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তম রায়চৌধুরী একথা জানিয়ে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে অতিরিক্ত লাইফ জ্যাকেট লঞ্চে মজুত করা হয়েছে। যাত্রীদের সুরক্ষা দিতে সর্বদাই জলসাথীরা হাজীর থাকবে জেটিঘাটে। তবে অতি বর্ষণ বা ঝড়ের তিব্রতা বাড়লে দুটি রুটেই লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...