সংবাদদাতা, অন্ডাল :
পড়ানোর নাম করে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সাথে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল কাজোরা গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা গৃহশিক্ষক আনন্দময় মণ্ডলের বিরুদ্ধে । ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য ।
অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । ছাত্রীর মা জানান গৃহশিক্ষক আনন্দময় বাবু মণ্ডলপাড়ায় একটি ঘরে ছাত্র-ছাত্রীদের পড়ান ।
এদিন মেয়ে পড়তে গিয়েছিল । অন্য ছেলে মেয়েদের ছুটি দিয়ে দিলে ও আমার মেয়েকে অংক শেখাবে বলে বসিয়ে রাখেন ঐ শিক্ষক । ফাঁকা ঘরে মেয়ের সাথে অশ্লীল ব্যবহার করেন তিনি । বাড়িতে এসে মেয়ে কাঁদতে কাঁদতে জানাই ওই শিক্ষকের কাছে আর কোনদিন পড়তে যাবে না সে । চাপ দিতেই শিক্ষকের কুকীর্তির কথা জানায় মেয়ে বলে দাবি করেন তিনি ।
পরিবারের তরফ থেকে অন্ডাল থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । অভিযুক্ত শিক্ষকের মেয়ে স্নেহা মন্ডল অভিযোগ করেন বাবা নির্দোষ, মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে ।

