উদযাপিত হল দানবীর,আইনবিদ স্যার রাসবিহারী ঘোষ এর ১৭৭ তম জন্মদিবস




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

 বিখ্যাত আইনবীদ তথা দানবীর স্যার রাসবিহারী ঘোষের জন্ম ১৮৪৫ সালের ২৩ শে ডিসেম্বর। তারই নিজের তৈরি আইন Hang him till death.পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন তিনি।সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের দুই বার সভাপতি হয়ে ছিলেন স্যার রাসবিহারী ঘোষ। ওনার নিজের প্রচেষ্টায় ওনার বাবার নামে তোড়কোনা গ্রামে তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় তৈরি করেছিলেন স্যার রাসবিহারী ঘোষ। 



তাঁর নিজের হাতে তৈরি তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র - নজরুল মঞ্চে পালিত হল ওনার ১৭৭ তম জন্মদিন। জন্মদিবস পালনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কৃষি উপদেষ্টা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার,এস ডি ও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি , রাজ্যের এস টি সেলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট তথা খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ড ঘোষ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ ব্লকের বিদ্যালয় পরিদর্শক সুদীপ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক শ্যামল কুমার দত্ত, সহ সম্পাদক পঞ্চানন দত্ত, কৈয়ড় পঞ্চায়েতের প্রধান  আগমনী দলুই চক্রবর্তী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা।অনুষ্ঠানের প্রথমেই বিদ্যালয় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 



শোভাযাত্রায় পা মেলায় জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ শিক্ষকরাও। ছাত্র-ছাত্রীদের মুখ নিঃসৃত ধ্বনিতে "স্যার রাসবিহারী ঘোষ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, স্যার রাসবিহারী ঘোষ অমর রহে"মুগ্ধ হয়ে ওঠে গোটা তোড়কোনা গ্রাম । প্রথমেই স্যার রাসবিহারী ঘোষের বসত বাড়ি কাছারি বাড়ি তে গিয়ে ওনার স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান করা হয়। কাছারি বাড়িতে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওনার নামে স্মৃতি মঞ্চেও পুষ্পার্ঘ্য অর্পণ  করা হয়।তারপর শোভাযাত্রা পৌঁছায় পদ্মপুকুর পাড়ে ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিরা। তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়।পড়ে রবীন্দ্র - নজরুল মঞ্চে উপস্থিত  ব্যক্তিবর্গকে সম্বর্ধনা দেওয়া হয়। মঞ্চে একের পর এক ব্যক্তিরা স্যার রাসবিহারী ঘোষ এর দান এবং আইনজ্ঞ বিষয়ে এবং ওনার জীবনী নিয়ে সংক্ষিপ্ত ভাষায় বর্ণনা দেন। স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে উপস্থিত ব্যক্তি সহ ছাত্র ছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজন এর ব্যাবস্থা করা হয়  বিদ্যালয়ের উদ্দ্যোগে। অনুষ্ঠানের মঞ্চ থেকে কয়েকজন মেধাবী দুঃস্থ ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...