রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ও ব্লকের বালিচক গার্লস হাই স্কুলে আগামীকাল মঙ্গলবার সাত ডিসেম্বর , পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বি- শত বর্ষ পূর্তি উপলক্ষে,বালিচক গার্লস হাই স্কুলে আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে। যেহেতু বিধবা বিবাহ ইংরেজি আঠারো শো ছাপ্পান্ন খ্রীষ্টাব্দের সাত ডিসেম্বর প্রথম অনুষ্ঠিত হয়, সেহেতু এই দিনটিকে স্মরণ করেই স্মরণীয় করে রাখতে আবক্ষ মূর্তি র উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বালিচক গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা পাণ্ডা আমাদের প্রতিনিধিকে।
নভেল করোনার সকল প্রকার বিধিনিষেধ মেনে যাবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ও বিভিন্ন অতিথি উপস্থিত থাকবেন বলে জানান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভবানী শংকর মাইতি। হাই স্কুলের ছাত্রী ,অভিভাবক ও অভিভাবিকা , শিক্ষিকা, শিক্ষা কর্মীরা উপস্থিত থাকবেন এই স্মরণীয় অনুষ্ঠানে বলে জানা গেছে।

