স্বাধীনতা সংগ্ৰামীর জীবনী নিয়ে বই প্রকাশ, উলুবেড়িয়া




নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া, 

 বিশিষ্ঠ স্বাধীনতা সংগ্ৰামী অধ‍্যাপক অরুণ দাশগুপ্তের জন্ম জয়ন্তী পালন ও স্মারকগ্ৰন্থ "অরুনোদয়"প্রকাশানুষ্ঠান অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া কলেজের হরিপদ মঞ্চে। 


শনিবার উলুবেড়িয়া কলেজের হরিপদ মঞ্চে এলাকার বিভিন্ন কবি ,সাহিত্যিক ,অধ‍্যাপক,শিক্ষাবিদ, শিক্ষাব্রতীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো প্রয়াত বিপ্লবী অধ‍্যাপক অরুণ দাশগুপ্তের জন্ম জয়ন্তী পালিত হলো। 


আজকের অনুষ্ঠানে এক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচ‍্য বিষয়।ছিল "ইতিহাসের পাবলিক, পাবলিকের ইতিহাস"। 

মহ:আব্দুল্লা ও তপন কুমার সেন সম্পাদিত অধ‍্যাপক অরুন দাশগুপ্ত স্মারকগ্ৰন্থ"অরুনোদয়" গ্ৰন্থটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রাজ‍্যের মন্ত্রী পুলক রায়। 


অধ্যাপক অরুণ দাশগুপ্তের একাধারে পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্ৰামের বীর বিপ্লবী,পরবর্তীতে স্বাধীনতার পর একজন বিশিষ্ট শিক্ষক, এবং প্রশাসক। পুঙ্খানুপুঙ্খভাবে বর্ননা করা হয়েছে।

 অধ‍্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতিরক্ষা সমিতি, উলুবেড়িয়া দ্বান্দ্বিক সাংষ্কৃতিক সংস্থা ও দ্বান্দ্বিক সাহিত্য পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্যের জনস্বাস্থ্য ও কারিগরি ও পঞ্চায়েত গ্ৰামোন্নয়েন দপ্তরের  মন্ত্রী পুলক রায়,উলুবেড়িয়া পৌরসভার মুখ‍্য প্রশাসক অভয় কুমার দাস,প্রশাসক মন্ডলীর সদস্য ইমানুর রহমান, বিশিষ্ট শিক্ষক ও আঞ্চলিক ইতিহাস গবেষক মহ,আব্দুল্লা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ‍্যাপক ড,শৌভিক মুখোপাধ্যায়, বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি বিষয়ের অধ‍্যাপক ড,আক্রম হোসেন, অধ‍্যাপক সিরাজ মল্লিক, অধ‍্যাপক বিমলেন্দু সিংহ রায়,নির্মল কুমার ভৌমিক, গৌতম গুপ্ত রায়,শিক্ষাবিদ মহ, ফারুক,বিশিষ্ট লোক সংষ্কৃতি গবেষক তপন কুমার সেন প্রমুখ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...