সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
কুমারডিহি মর্নিং ক্লাব পরিচালিত দু'দিনের বিধায়ক কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো মিন্টু ফাইভস্টার দল । শনিবার কুমারডিহি মেলা ময়দানে আয়োজিত ফাইনাল খেলায় তারা ১-০ গোলে পরাজিত করে বাপ্পাদিত্য একাদশ দলকে ।
ফাইনাল খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা ।

