কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী উঃমাঃ আয়োজিত অভিভাবক সভা ও শিক্ষক সংবর্ধনা।




উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী (উচ্চ মাধ্যমিক) একটি উচ্চ মানের আবাসিক ও অনাবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, উক্ত প্রতিষ্ঠানে গরীব, মেধাবী, দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার সুযোগ রয়েছে। বর্তমানে প্রায়  তিনশতাধিক ছাত্র। একই  ক্যাম্পাসে মাদ্রাসা বিভাগে হেফজ এবং মাওলানা কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে। পাশাপাশি নার্সারি বিভাগও বিদ্যমান।  
সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীদ্বারা পঠনপাঠন চলছে।



এদিন উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সম্পাদক হাজী আকবর আলী সরদার,চেয়ারম্যান মাসউদুর রহমান, সহ সম্পাদক মাওলানা মোস্তাকিম মন্ডল, মিশনের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, সিরাজুল বিশ্বাস, আবু বকর সরদার, রুমিয়া ইয়াসমিন,হাজি আব্দুর রশিদ, মাফুজা খাতুন, সাবিনা ইয়াসমিন তরিকুল ইসলাম, আয়ুপ আলি, জহর আলি প্রমুখ। 


সম্পাদক হাজি আকবর আলি সাহেব বলেন, মিশন, মাদ্রাসা, ও নার্সারী স্কুল সহ যা কিছু করেছি সব কিছু কওমের স্বার্থে, মিল্লাতের ডেভেলপমেন্টের জন্য। এখান থেকে উদ্বৃত্ত আমার সংসার চালানো উদ্দেশ্য নয়। আপনারা আমাদের পাশে থাকুন। দোয়া করুন। আপনারই আমাদের মুল সম্পদ। 



ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, কবি গুরু রবীন্দ্রনাথের কথা আমাদের মনে রাখতে হবে,   শিক্ষা শুধু বহন করলে হবে না বাহন করতে হবে। কাটিয়াহাট আল হেরা মিশন শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য    বা আরো হৃদয়গ্রাহী করার জন্য প্রজেক্টেরের মাধ্যমে ক্লাস নেওয়া, জিও ল্যাব, স্মার্ট ক্লাস, ইত্যাদির মাধ্যম ব্যবহার করা হয়। 
চেয়ারম্যান মাসউদুর রহমান সাহেব বলেন, অভিভাবক অভিভাবিকাদের আরো বেশি সচেতন হতে হবে, মিশনের নির্দেশিকা ঠিক ঠাক পালন করতে হবে তবেই সন্তানের স্বপ্ন পূরণ হবে। 
এদিন মিশনের একজন আদর্শ শিক্ষক রাকিব মন্ডলকে মানপত্র, পুস্তক, ফুল,পেন,মিষ্টি ঘড়ি ইত্যাদি  সংবর্ধনা দেওয়া হয়। 
তিনি তার প্রতিক্রিয়া বক্তব্যে বলেন আমার জীবনের সেরা প্রতিষ্ঠান এটি, এখান থেকে অনেক কিছু শিখলাম, কতৃপক্ষের কাছে কৃতজ্ঞ থাকব, মিশনের সার্বিক উন্নয়ন কামনা করবো। দূর থেকে হলেও আমিও পাশে যেমন ছিলাম আগামীতেও থাকব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...