সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি,বাগনান



সুপ্রতিম মজুমদার, উলুবেড়িয়াঃ 



বাগনানের খাদিনান মোড়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। 



উল্লেখ্য রাজ্যে একসময় পথ দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হত। পঙ্গু হতেন আরও অসংখ্য মানুষ। এইরম একটা মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন "সেফ ড্রাইভ সেভ লাইফ" প্রকল্প। 



যার ফলে রাজ্যজুড়ে যান দুর্ঘটনা বহুলাংশে কমে যায়। সেই প্রকল্পের অঙ্গ হিসাবে এদিন বাগনানে একাধিক কর্মসূচি নেওয়া হয়। 



এই অনুষ্ঠানে বাইক আরোহী ও সাংবাদিকদের হেলমেট প্রদান, চক্ষু পরীক্ষা শিবির, কারখানার শ্রমিকদের ফ্লুরোসেন্ট জার্সি প্রদান এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, গাড়ির ফিটনেস পরীক্ষা করা হয় ও পুলিশকে বিভিন্ন ঘটনার তথ্য দিয়ে সাহায্য কারী দুই পথ বন্ধুর হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।



 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অলকনন্দা ভাওয়াল, 



ডিএসপি ট্রাফিক অনির্বাণ হোমরায়, এসডিপিও রাঘব এস, আই সি বাগনান অভিজিৎ দাস, ওসি ট্রাফিক ভাস্কর গায়েন প্রমুখ।



 এই অনুষ্ঠান থেকে যান চালকদের নিয়ম মেনে যান চালানোর বিষয়ে সচেতন করা হয়।




 পুলিশ আধিকারিকরা বলেন শুধুমাত্র যান চালকদের সচেতন হলেই চলবে না, একইসঙ্গে পথচারীদেরও সতর্ক হতে হবে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...