শীত বস্ত্র দান চক্ষু পরীক্ষা শিবির



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

শনিবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হল শীত বস্ত্র দান ও চক্ষু পরীক্ষা শিবির । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বর থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই, ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজার আর,সি মহাপাত্র সহ অন্যরা । 



এদিন এলাকার প্রায় 200 জনের চক্ষু পরীক্ষা করা হয় । এছাড়াও 1000 জনকে দেওয়া হয় শীতবস্ত্র । দুজন প্রতিবন্ধীকে দেওয়া হয় হুইল চেয়ার । প্রতিবছরই এলাকায় এই ধরনের অনুষ্ঠান করা হয় বলে জানান সংগঠনের এক পদাধিকারীক ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...