সংবাদদাতা, অন্ডাল :
বুধবার সকালে অন্ডাল থানার 60 নম্বর জাতীয় সড়কের টপলাইনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বালিবোঝাই ট্রাক ।
দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি থেকে ড্রাইভার খালাসী সহ চার জনকে উদ্ধার করা হয় । সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান । দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে সামরিক যানজট হয় । পরে পুলিশ ড্রাইভার সহ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় ।

