নববারাকপুরে সামান্হা সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও অণু গল্প সংকলন প্রকাশ করলেন সাহিত্যিক নলিনী বেরা



 অলোক আচার্য, নববারাকপুর: 

উত্তর ২৪ পরগনা জেলার নববারাকপুর থেকে প্রকাশিত সামান্হা ত্রিমাত্রিক সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও সামান্হা প্রকাশনীর সম্পাদনায় অণু-মঞ্জুরী (একটি অণু গল্প সংকলন) রবিবার বিকেলে স্থানীয় রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে প্রকাশ করলেন আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা।


 উপস্থিত ছিলেন বঙ্গ সাহিত্য সন্মিলনের সর্বভারতীয় সাধারণ সচিব গোপাল চক্রবর্তী, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের রাজ্য সহ সভাপতি বীরেন চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক ডাঃ সুবল কুমার মাইতি, লেখক কালিদাস ভদ্র প্রমুখ ।সাহিত্যিক নলিনী বেরা বলেন ভয়ঙ্কর ভাবে করোনা ভাইরাস মহামারীর আক্রান্ত সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত মানুষের উপস্থিতিতে অনুগল্প ও কবিতার জনপ্রিয়তা স্মরণ করা হচ্ছে এসে খুব ভালো লাগছে। 


ছোট পত্রিকা সকলকে ধরে রাখে বাংলা সাহিত্যে। পৃথিবীতে গর্ব করার মতো। সামান্হাকে আমরা ছোট পত্রিকা বলি। আসলে এটা ছোট নয়। এই পত্রিকাটি আমাদের সবকিছু ধারন করে আছে। আমাদের বাংলা সাহিত্যে পৃথিবীর যে কোন সাহিত্যের তুলনায় গর্ব করার মতো। পত্রিকাটি ষষ্ঠ বর্ষের তৃতীয় সংখ্যায় পর্দাপনণ করল। অণু গল্প " অণু-মঞ্জুরী" গ্রন্থে সত্তর জন সাহিত্যিকের মূল্যবান লেখা স্হান পেয়েছে। 



এই প্রসঙ্গে সম্পাদক হরিদাস বালা বলেন যে মানুষের এই কর্ম ব্যস্ততার যুগে উপন্যাস নয়, নয় গল্প জনপ্রিয় হয়ে উঠুক ছোট গল্প ও অণু গল্প। এই অণু মঞ্জরী জল তরঙ্গ অব্যাহত গতিতে চলতে থাকুক। এদিন অণু গল্প সংকলন প্রতিযোগিতায় যুগ্ম ভাবে পাঁচ জন সফল প্রতিযোগীদের হাতে প্রশংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয় ।উপস্থিত কবি লেখক রা স্বরচিত কবিতা সংগীত কবিতার কোলাজ পাঠ করেন। 



অনুষ্ঠানের শুরুতে রজনীকান্তের তুমি নির্মল কর মঙ্গল করে সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পী কলাকুশলিরা ।সমগ্র সভাটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সামান্হা পত্রিকার সম্পাদক হরিদাস বালা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...