সংবাদদাতা, অন্ডাল :
রবিবার অন্ডাল মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আয়োজিত হল জেলা কিসান ক্ষেত মজুর (পশ্চিম বর্ধমান ) সংগঠনের বর্ধিত সভা । উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ সংগঠনের ব্লক ও জেলার পদাধিকারীক-রা । এদিন সভার শেষে প্রতিটি ব্লকের নয়া সভাপতি ও জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় । বিভিন্ন ব্লকের পুরনো সভাপতিদেরই নতুন করে দায়িত্ব দেওয়া হয় । তবে কাঁকসা ব্লকে কমিটি গঠন স্থগিত রাখা হয় ।
কোন একজনকে দায়িত্ব দেওয়ার পরিবর্তে সেখানে একটি কোর কমিটি তৈরি করা । সভাপতির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত এই কমিটি সেখানে সংগঠনের কাজ করবে বলে জানানো হয় । কিসান ক্ষেতমজুর সংগঠনের অন্ডাল ব্লকের নয়া সভাপতি করা হয় স্বপন হাজরা-কে । উল্লেখ্য ব্লকে আগে সভাপতির দায়িত্বে ছিলেন সদ্যপ্রয়াত ঘনশ্যম দেওয়াসি । তার মৃত্যুর পর পদটি খালি ছিল । এদিন তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় স্বপন বাবু কে । সংগঠন কে শক্তিশালী করার বার্তা দেন জেলা সভাপতি জয়ব্রত বাবু ।

