সংবাদদাতা,অন্ডাল :
উখড়া ফুটবল কোচিং ক্যাম্প ( পূজারী ) এর পরিচালনায় স্থানীয় পূজারী মাঠে বুধবার শুরু হল তিন দিনের মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতা । দুটি প্রতিযোগিতা-তে অংশ নিয়েছে আটটি করে দল । এদিন মহিলা বিভাগের প্রথম পর্যায়ের খেলা গুলি হয় ।
ফাইনালে উঠলো উখড়া ফুটবল কোচিং ক্যাম্প ও এমআরবিসি ( চিত্তরঞ্জন ) দল । সেমিফাইনালের প্রথম খেলাটিতে রাজনগর সৃজা ফুটবল একাডেমি (বীরভূম)- কে ট্রাইবেকারে 3-5 গোলের ব্যবধানে হারায় উখড়া ফুটবল কোচিং ক্যাম্প । খেলাটিতে ম্যান অব দ্যা ম্যাচ হন জয়ী দলের নন্দিতা তুড়ি । অপর সেমিফাইনালে দুর্গাপুরের গোল্ডেন গার্লস দলকে ট্রাইবেকারে 4-5 গোলে পরাজিত করে ফাইনালে উঠে এমআরবিসি ( চিত্তরঞ্জন ) দল ।
বৃহস্পতিবার একই মাঠে প্রতিযোগিতায় পুরুষ বিভাগের প্রথম পর্যায়ের খেলাগুলি হবে । পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল খেলা গুলি হবে শুক্রবার ।


