ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা শুরু হল প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে।




আজ শ্যামপুর এক ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা শুরু হল প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে। 



বর্তমান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী পুলক রায়ের ওপর সম্পূর্ণ আস্থা রেখে, প্রাক্তন মন্ত্রীর  প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য গন এবং কর্মচারীবৃন্দ। সভা শুরুর আগে স্মৃতি চারন করেন শ্যামপুর এক ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত। তিনি বলেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সুব্রত বাবুর ছিল নাড়ীর টান।



ভারত বর্ষে প্রথম থুনবার্গ বনাঞ্চলের পাইলট প্রোজেক্ট তাঁর হাত ধরেই শিবগঞ্জ গ্রামে তৈরী হয়েছে এবং এই প্রজেক্টের উদ্বোধন করেন সুব্রতবাবু।



 তাঁর অভিভাবকত্ব আমরা কখনো ভুলতে পারবনা।
  এছাড়াও সুব্রত বাবুর স্মৃতিচারণে অংশ নেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি। প্রাক্তন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...