ডোমজুড় থানা প্রতিরোধ বাহিনীর রক্তদান শিবির


সুজিত নষ্কর,ডোমজুড়,

ডোমজুড় থানার ভারপ্রাপ্ত অফিসারদের  উপস্হিতিতে থানা প্রতিরোধ বাহিনীর রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ডোমজুড় কবিতা হলে।এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন ডোমজুড় পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মন্ডল, হাওড়া জেলা পরিষদের সদস্যা বর্ণালী ঘোষ, ডোমজুড় পঞ্চায়েত প্রধান লক্ষীনারায়ন দাস, প্রতিরোধ বাহিনীর সহ সভাপতি নিমাই চন্দ্র সানি,



 ডোমজুড় বইমেলা সম্পাদক বাপি ঠাকুর,  সমাজসেবী সৌরভ ব্যানার্জি, পুলিশ প্রশাসনের অফিসার শান্তা রায় ও অন্যান্য পুলিশ অফিসার বৃন্দ। এই রক্তদান শিবিরে মোট ৬০জন রক্তদাতা রক্তদান করেন। কলকাতা মানিকতলা ব্লাড ব্যাঙ্কের সহায়তায় একটি শিবির টি পরিচালিত হয়।



 এই উদ্যোগ প্রসঙ্গে প্রতিরোধ বাহিনীর সম্পাদক প্রবীর চ্যাটার্জি বলেন, দীর্ঘ ২৩বছর ধরে মুমুর্ষ রোগীদের  রক্তের জোগান বহাল রাখতে এই কর্মসূচি গ্রহন করা হয়ে থাকে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যেমন আর,জি , পার্টির কর্মীরা করে থাকেন, পাশাপাশি রক্তদান শিবির, মুমুর্ষ রোগীদের হসপিটালে ভর্তি করা, প্রয়োজনে তাঁদের বাড়িতে ঔষধ পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজ ও করে থাকেন। 



প্রতিরোধ বাহিনীর সহ - সম্পাদক অমিত ঘোষ সমস্ত অনুষ্ঠান টির সম্পূর্ণ রূপে সহায়তায় ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...