থলি ভর্তি হাতবোমা উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক



সংবাদদাতা, অন্ডাল : 

পরিত্যক্ত জায়গা থেকে ছ'টি হাতবোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য । রবিবার দুপুরে বোমা গুলি উদ্ধার হয় সি,এল জামবাদ সংলগ্ন জঙ্গল থেকে । বোমা গুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
রবিবার দুপুরে অন্ডাল থানার সি,এল জামবাদ সংলগ্ন বহুলা- কাজোড়া রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার হল ছ'টি সুতলি বোমা । সূত্র মারফত জানা যায় স্থানীয় এক ব্যক্তি দুপুরে ওই জঙ্গলে যান প্রয়োজনীয় কাজে । জঙ্গলের মধ্যে একটি থলি দেখে ওই ব্যক্তির সন্দেহ হয় । কৌতূহলবশত থলিটি খুলে দেখেন তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি সুতলি বোমা । বিষয়টি তিনি স্থানীয় পুলিশকে না জানিয়ে খবর দেন পানাগড় এ থাকা এক জাওয়ান-কে । ওই ব্যক্তি জানান পুলিশের ফোন নম্বর তার কাছে না থাকায় সম্পর্কে তার আত্মীয় ঐ জওয়ানকে তিনি বিষয়টি জানান । 



জাওয়ান খবর দেন অন্ডাল থানায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । থলি সহ বোমা গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে । এক পুলিশ আধিকারিক জানান থলির মধ্যে রয়েছে ছটি হাতবোমা সেগুলি সুতলি দিয়ে তৈরি । কে বা কারা কি উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে বোমা-গুলি মজুদ রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে খবর । এদিকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...