পাইথন উদ্ধার



সংবাদদাতা, অন্ডাল : 

বিশালাকৃতির পাইথন সাপ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য । বুধবার রাতে সাপটি উদ্ধার হয় অন্ডালের দুই নম্বর জাতীয় সড়কের পাশে টপলাইন এলাকা থেকে । 


স্থানীয়রা জানান বুধবার রাতে টপলাইন মোড় এলাকায় একটি গ্যারেজের পাশে সাপটিকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখা যায় । খবর ছড়িয়ে পড়তেই সাপটি দেখতে ভিড় জমান স্থানীয়রা । খবর দেওয়া হয় বনদপ্তর এ । দুর্গাপুরের বাসিন্দা সর্প বিশেষজ্ঞ দেবাশিস মজুমদার এসে সাপটিকে উদ্ধার করেন । প্রায় ন'ফুট লম্বা পাইথন টিকে আজ নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...