সংবাদদাতা, অন্ডাল :
প্রয়াত সিভিক ভলেন্টিয়ার্স শেখ কালাউদ্দিন এর স্মৃতিতে উখড়া পুলিশ আউট পোস্ট এর পরিচালনায় একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সিরাজ ইলেভেন ।
শুক্রবার বিশ্বেশ্বরী মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় তারা এক উইকেটে পরাজিত করে দুর্গাপুর বাপ্পা দলকে । প্রথমে ব্যাট করে দুর্গাপুর বাপ্পা দল নির্ধারিত পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে করে ৩২ রান ।
দু-বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় সিরাজ ইলেভেন । ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রানা পাল । প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বাপ্পা পাল ।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১০ টি দল । প্রতিযোগিতাটির সূচনা করেন অন্ডাল থানার ওসি সান্তনু অধিকারী, উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক গার্ড ওসি চিন্ময় মন্ডল, উখড়া পুলিশ আউটপোস্ট এর আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যরা ।


