গ্রেপ্তার মোবাইল চোর সহ বাজেয়াপ্ত ৫ টি মোবাইল



কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লক অন্তর্গত মাধবডিহি থানার তৎপরতায় ধরা পড়লো দুই মোবাইল চোর সহ ৫  টি মোবাইল হ্যান্ডসেট। পুলিশ সূত্রে জানা যায় ।


মাধবডিহি থানার অন্তর্ভুক্ত পহলানপুর বাজার থেকে দুই ব্যক্তি-কে আটক সহ ৫ টি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয় মাধবডিহি থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়ার হস্তক্ষেপে। জানা যায় আটক করা দুই ব্যক্তির নাম প্রশান্ত দাস , বয়স-  ২৮ বছর, অপরজন ভানু মন্ডল, বয়স-৪৬ বছর। উভয়েরই বাড়ি খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রামে। মোবাইল সহ ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনোরকম সদুত্তর না পাওয়ায় তাদের গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে মাধবডিহি থানার পক্ষে পাঠানো হয় বর্ধমান আদালতে।

যারা মোবাইল ফোন হারানোর পর থানায় জিডি করতে অনীহা প্রকাশ করেন তাদের উদ্দেশ্যে মাধবডিহি থানার অফিসার ইনচার্জ জানান , ‘হারানো বা খোয়া যাওয়া মোবাইল দিয়ে অনেক অপরাধ সংগঠিত হয়। তাই মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় সঠিক তথ্যসহ জিডি করার অনুরোধ রইল'।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...