৩০ জন ছাত্রকে নিয়ে সম্পূর্ণ বিনা খরচে শুরু হলো কম্পিউটার প্রশিক্ষণ শিবির,



শালুক পাড়া ক্যারাটে সোসাইটির উদ্যোগে ও সহযোগিতায় নেহেরু যুব কেন্দ্র সংগঠন হাওড়া মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফায়ারস গভারমেন্ট অফ ইন্ডিয়া কর্মসূচি ৩ মাস ব্যাপি ৩০ জন ছাত্রকে নিয়ে সম্পূর্ণ বিনা খরচে শুরু হলো কম্পিউটার প্রশিক্ষণ শিবির । 



এর মূল লক্ষ্য এলাকার দুস্থ গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে সমাজের নিজদের আগামি দিনের পথ চলা যাহাতে সহজ , সরল হয়ে ওঠে ।  নেহেরু যুব কেন্দ্র সংগঠন হাওড়া মাননীয়া অরুনিমা রায় ডিস্টিক্ট ইয়ুথ অফিসারের এইরূপ চিন্তাধারা হাওড়া জেলার যুব সমাজকে একটি নতুন দিসার মধ্য দিয়ে চলার পথ দেখাবে এবং নেহেরু যুব কেন্দ্র সংগঠন হাওড়া মাননীয় পার্থবাবু ও নয়ন বাবু উন্নয়নধারাকে প্রতিনিয়ত বজায় রাখতে হাওড়া জেলার যুব সমাজের উপরে বিভিন্ন রকম কর্মসূচি দ্বারা সমাজের উন্নয়ন কল্যানের চিন্তা ধারা করে থাকে ।



 এই জন্য শালুক পাড়া ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে নেহেরু যুব কেন্দ্র সংগঠন এর সমস্ত কর্মকর্তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানায় এবং সাথে সাথে যে সমস্ত ছাত্ররা এই কম্পিউটার প্রশিক্ষণ শিবিরে অতি উৎসাহের সহিত নাম লিখিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন এবং যিনি শিক্ষক এই তিন মাস যাবৎ এই প্রশিক্ষণ দেবেন আশা করব  তাহাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিলিবোন ক্যারাটে অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক আনোয়ার আলী খান উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের খান।


 উপস্থিত ছিলেন শালুক পাড়া মাদ্রাসা আশরাফুল উলুম এর প্রধান শিক্ষক মুসা কালিমুল্লাহ, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দফতরের আর, আই অফিসার সেখ মাহামুদুল হাসান সহ  একাধিক বিশিষ্ট মানুষজনের উজ্জ্বল উপস্থিতি মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির শুভ সুচনা করা হল আজ ১৯ শে ডিসেম্বর রবিবার বৈকাল ৩ ঘটিকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...