কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড় । বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয় । কয়েকটি গ্রামের মিলিত এলাকায় বা কোন খোলা মাঠে আয়োজন করা হয় বিশিষ্ট কিছু মানুষের উদ্যোগে গ্রামীণ মেলার। মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে আসে প্রাণচাঞ্চল্য। গ্রামের মেলায় যাত্রা, পুতুল নাচ, নাগরদোলা, রকমারি দোকান , পালার আসর, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলাদের জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতা মূলক খেলা মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। এখনও নাগরদোলা সব বয়সীদের কাছে প্রধান আকর্ষণ।
এমনই একটি প্রাণচঞ্চল মেলা তিন দিন অতিক্রান্ত করলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া মনের মেলা।
মেলার দিন ধার্য করা হয় ৫ দিনের জন্য। গত শনিবার অর্থাৎ ১৮ ই ডিসেম্বর মেলার মঞ্চে উপস্থিত হন রাজ্যের প্রাণী সম্পদ ও ক্ষুদ্র কুটির শিল্পের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি মনের মেলা কমিটির নিকট আবেদন রাখেন মেলার দিন ৫ দিন থেকে ৬ দিন করা হোক। সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের আবেদন অনুযায়ী মেলার দিন ৫ দিন থেকে ৬ দিন নির্দিষ্ট করেন বাদুলিয়া মনের মেলা কতৃপক্ষ।
কৃষি মেলা, পৌষ মেলা, শ্রাবনী মেলা, বই মেলা থেকে শুরু করে বহু মেলার নাম শোনা যায়। কিন্তু দক্ষিণ দামোদরের মাটিতে অনুষ্ঠিত হওয়া মনের মেলা একদমই মানুষের মন স্পর্শ করে যাওয়া একটি মেলা। মেলার নামকরণ সহ মেলার পরিবেশ তৈরীর চিন্তা ভাবনা সম্পূর্ণ টাই মেলা কমিটির অন্যতম সদস্য তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলামের মস্তিস্ক- প্রসূত।
সারা বছর ধরে কোনো না কোনো জায়গায় মেলা হয়ে চলেছে। কিন্ত বিগত বছরে করোনার বাড়বাড়ন্তে একেবারেই বন্ধ হয়ে যায় রাজ্য জুড়ে মেলার চিন্তাভাবনা। চলতি বছরে মানুষের চাহিদা অনুযায়ী প্রথম বর্ষে পদার্পন বাদুলিয়া মনের মেলার। মেলার জন্য কোন নির্দিষ্ট সময় থাকে না । কখনো চৈত্র সংক্রান্তির বিকেলে, কখনো আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে । শীতের সকালেও বসে পৌষ সংক্রান্তির মেলা । নানারকম বিষয়কে কেন্দ্র করে মেলা বসে । (১) ধর্মীয় মেলা — গঙ্গাসাগরের মেলা, হরিদ্বারে বা প্রয়াগরাজে কুম্ভমেলা, পুরীর জগন্নাথের রথের মেলা, নবদ্বীপে শান্তিপুরের রাসের মেলা, চন্দন নগরের জগদ্ধাত্রী পূজোর মেলা, তারকেশ্বরের গাজন ইত্যাদি সেইরকমই শীতের মরসুমে সমস্ত ধর্মের মানুষের মনকে একঘেয়েমি থেকে মুক্তি দিতে বাদুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মনের মেলা। মেলার শুভারম্ভ থেকে রবিবার পর্যন্ত্য মনের মেলা মঞ্চ আলোকিত হয়েছিলো রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট গুনিজনদের পাদস্পর্শে। শুধুমাত্র মেলার মঞ্চ নয় মেলা প্রাঙ্গনে প্রাণভরা আনন্দের নিঃশাস নিতে হাজির হয় বিভিন্ন গ্রাম থেকে আগত মেলা ভক্ত মানুষজনেরা। রবিবার মনের মেলা মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার। মঞ্চে উপস্থিতির সাথে সাথে তাঁকে বরণ করে নেওয়া হয় বাদুলিয়া মনের মেলা কমিটির পক্ষ থেকে। বরণ করে নেন কমিটির আরও অন্যান্য সদস্যদের সাথে সাথে সগড়াই গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু কুমার পাল।

