
ব্লকস্তরে ত্রি স্তর পঞ্চায়েত সদস্যদের প্রাতিষ্ঠানিক ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে এক দিনের পুন:প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্টিত হলো শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সদভাব মন্ডপে।
জেলা পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগের উদ্যোগে
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থার পক্তহতে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো।
গ্ৰামোন্নয়েনের জন্যে পঞ্চায়েতের পক্ষহতে বিভিন্ন পরিকল্পনার কাজ করার জন্যে এই প্রশিক্ষণ কর্মশালা।
আজকের এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা,
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,জেলা পরিষদের সদস্য পরাগ মন্ডল, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গঙ্গা নেয়ে,শ্যামপুর ২নং পঞ্চায়েতের ৮টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,ও সদস্যাগন,
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মানষ হালদার, রমাপ্রসাদ বসু,রোমিয়া মোল্লা প্রমুখ।

