বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত ,উলুবেড়িয়া




এম, মনু, উলুবেড়িয়া, 

৯ নভেম্বর, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত  হলো হাওড়ার  উলুবেড়িয়া বারাগোহালে। এই উপলক্ষে সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়।মূল আলোচনাসভা হয় বেলা ২টায়  সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লার বক্তৃতার মাধ্যমে,আলোচনা সভার  আয়োজক  মেরিটকেয়ার মিশন। সভায় মিশনের উৎসাহী  ছাত্র ছাত্রীদের  আবৃত্তি   সংলাপ  ছড়া পাঠ ও সংগীত  পরিবেশিত  হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের হাতে  পুরস্কৃার  তুলে দেন।


অনুষ্ঠানে উপস্থিত  মেরিটকেয়ার মিশনের সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লা,  সম্পাদক এম এম আব্দুর রহমান, শিক্ষক  রিয়াজুল খান, রাজু মাজী, জোৎস্না খাতুন, হাবিবা পারভিন কাস্মিরা বেগম, ফাইজুদ্দিন মোল্লা, নাজিমা খাতুন প্রমুখ, 



বক্তারা বেগম রোকেয়ার শিক্ষা আন্দোলনে বেগম রোকেয়ার ভূমিকা ও প্রতিকূল পরিবেশ কিভাবে নিজ নিজ সন্তানকে সঠিক ভাবে গড়ে তোলা যায় তার উপর আলোকপাত করে।



  অনুষ্ঠানে শাহেদ রেজা ও জারিন জান্নাতের সুললিত কন্ঠে সংগীত পরিবেশন উপস্থিত শ্রোতাদে মুগ্ধ করে,




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...