চোপড়ায় তৃনমূল কংগ্রেসের বুথ সম্মেলন।




সুবল গোপ, অবিরাম,উত্তর দিনাজপুর:- 

২৮ নং চোপড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলের বুথ স্তরে সংগঠনকে আরো মজবুত করতে চোপড়া বিধান সভা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন। রবিবার চোপড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৪ নং মুকদুমি বুথ সম্মেলন অনুষ্ঠিত হয় মুকদুমি আই, সি, ডি, এস মাঠে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক যুব সহ সভাপতি শাহ আলম, চোপড়া বিধান সভার অবজারভার অসীম মুখার্জি, অঞ্চল সভাপতি তনয় কুন্ডু, যুব নেতা তথা চোপড়া পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা, হরেন সিংহ প্রমুখ। প্রত্যেক বক্তাই বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে চোপড়ায় ব্যাপক উন্নয়নের  খসড়া জন সম্মুখে তুলে ধরেন। বক্তা অসীম মুখার্জি বলেন, চোপড়ার মানুষ উন্নয়নকেই চায়। তার প্রমান গত বিধান সভায় তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয় ।


আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বাংলার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে বলে প্রত্যেক বক্তাই আশা ব্যাপ্ত করেন। এদিন চোপড়ার রবীন্দ্র নগর কলোনি  বুথেও বুথ সম্মেলন হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...