পর্যটকহীন হয়ে পড়ছে গাদিয়াড়া,

অতসী দাস, গাদিয়াড়া: 

হাওড়া জেলার শ্যামপুর এক ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ  পর্যটন কেন্দ্র গাদিয়াড়ার শ্রীবৃদ্ধি ঘটেছে অনেকটা। ঝাঁচকচকে রাস্তা তৈরী হয়েছে ,বাতিস্তম্ভে জ্বলেছে বাতি।নদীর চরে গড়ে উঠেছে কয়েকটি জাহাজ তৈরীর কারখানা। 


কিন্তু আঁধার নেমেছে পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা দোকানদানি, আর হোটেল গুলিতে। ভরা মরসুমেও পর্যটকহীন গাদিয়াড়া। নদীর চরে কারখানাগুলি গড়ে ওঠায় পিকনিক স্পট প্রায় নেই বললেই চলে। পিকনিক স্পট যতটুকু রয়েছে সেগুলির দখলদারি  রয়েছে কয়েকটি ক্লাবের হাতে। চড়ুইভাতি করতে সেখানে দিতে হয় মোটা অঙ্কের নগদ টাকা। সরকারি ট্যুরিস্ট লজ রূপনারায়ণে পিকনিকের ব্যবস্থা থাকলেও তা ভীষণ ব্যায় বহুল। 



ফলে গাদিয়াড়া বেড়াতে এসে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন পর্যটকরা। পর্যটক কমে যাওয়ার ফলে তার প্রভাব পড়েছে স্থানীয় বাজার গুলিতেও।



 আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতি সাধনে স্থানিয় প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরী বলে মনে করছেন এলাকার মানুষ জন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...