বন‍্যা নিয়ন্ত্রনে এবার পাকাপাকি ব‍্যবস্হার জন্যে একাধিক পরিকল্পনা।

 



বন‍্যা নিয়ন্ত্রনে এবার পাকাপাকি ব‍্যবস্হার জন্যে একাধিক পরিকল্পনা। হাওড়া জেলার উদয়নারায়নপুর ও আমতা সহ বিভিন্ন এলাকার মানুষ বন‍্যার কারনে হতে হয়।সর্বশান্ত,চারিদিকে হাহাকার,এবার আর সামিমা বেগমদের বর্ষাকালে হাহাকার করতে হবে না। 



এবার আর টুম্পা সরদারদের ভিটেমাটি ছেড়ে স্কুলে আশ্রয় নিতে হবে না। এবার আর চোখের জল ফেলতে হবে সোনমুনি,  মিনারা খাতুনদের। পাশাপাশি উন্নত সেচ ব্যবস্থার আগাম আভাসও পাওয়া  গেলো গ্রামীণ মেঠো বাতাসে।  শুক্রবার সন্ধ্যায় পর এমনই আভাস পাওয়া গেলো হাওড়ার উদয়নারায়নপুর ও আমতার মেঠো পথে।   হাওড়ার আমতা - উদয়নারায়ণপুরে প্রায় প্রতিবছর বন্যা হয়। এবার সেই বন্যা প্রতিরোধে একেবারে পাকা বন্দোব্যস্থা করতে উদ্যোগী হয়েছে রাজ‍্যের সরকার। 



    বন্যা নিয়ন্ত্রণে বিশ্ব ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায়  রাজ্যে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ। আর সেই কাজের অগ্রগতি দেখতে শুক্রবার বিকেলে হাওড়ার  উদয়নারায়নপুর আসেন বিশ্বব্যাংকের এই প্রকল্পের টিম লিডার মিঃ ইউপ ( মিঃ স্টাউট জে দাস্ক জুপ)  । আর যার জন্য আশায় বুক ভরেছে এলাকার বাসিন্দাদের।  



  এদিন উদয়নারায়নপুররের নদী বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করার পর মিঃ ইউপ আমতায় সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে। সেচ দপ্তর সূত্রে খবর শুক্রবার সকালে টিম লিডার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করার পর হুগলির বিভিন্ন জায়গায় নদী বাঁধের কাজ পরিদর্শন করেন । পরে উদয়নারায়নপুরের বিভিন্ন জায়গায় নদী বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করেন। সেচ দপ্তর সূত্রে খবর কাজের অগ্রগতি দেখে মিঃ ইউপ সন্তোষ প্রকাশ করেন। প্রসঙ্গত রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নতি সাধনে প্রায় ২৯৩১ কোটি টাকা ব্যয়ে মেজর ইরিগেশন এন্ড ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। 



এই প্রকল্পে প্রধান সেচ খাল এবং অন্যান্য সেচ খালের সংস্কার করা হবে। এর পাশাপাশি নিকাশি খালের পলি উত্তোলন এবং নিম্ন দামোদর সহ বিভিন্ন নদী বাঁধের উচ্চতার পাশাপাশি নিকাশি খালের পলি উত্তোলন এবং নিম্ন দামোদর সহ বিভিন্ন নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হবে। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি এই কাজের সূচনা হয়। সেচ দপ্তর সূত্রে খবর হাওড়া জেলার বন্যা নিয়ন্ত্রণে প্রথম পর্যায় ৭০০ কোটি টাকা করা হয়। সেইমতো উদয়নারায়নপুর ও আমতার নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হয়। আর শুক্রবার বিশ্বব্যাংকের এই প্রকল্পের  টিম লিডার কাজ পরিদর্শন করলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...