সংবাদদাতা, লাউদোহা :
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখানো বেসরকারি নিরাপত্তারক্ষী-রা । শনিবার ইসিএলের ঝাঁঝরা প্রজেক্ট এরিয়া অফিসে বিক্ষোভ হয় ।
ইসিএলের ঝাঁঝরা প্রজেক্ট এর অন্তর্গত বিভিন্ন কোলিয়ারি-তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা । গত তিনমাস তারা কোনো বেতন পায়নি বলে অভিযোগ । বিষয়টি কর্তৃপক্ষকে জানাও হয়নি সুরাহা । বকেয়া বেতনের দাবিতে শনিবার ঝাঁঝরা প্রজেক্ট এর এরিয়া অফিস এর মূল গেটের বাইরে ধরনায় বসে নিরাপত্তারক্ষীদের একাংশ ।
বিক্ষোভকারীদের পক্ষে সৈয়দ আশিক হোসেন জানান তিন মাস বেতন না হওয় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষীদের পরিবারগুলি । তাই আজ বাধ্য হয়ে ধরনায় বসেছেন বলে জানান তিনি । অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলন হবে বলেও জানান তিনি ।

