কর্মবন্ধুদের ডেপুটেশন উলুবেড়িয়ার বি এল আর ও অফিসে



হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলাসহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস খোলা , জল ঝাট দেওয়া, মিউটেশন কেস জমা নেওয়া, কেস কম্পিউটারে বা খাতায় এন্ট্রি করা, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা, এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত  দায়িত্ব নিয়ে সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত কাজ করে। 

এই সমস্ত কাজ  দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । ঝড়, জল, বাবা মা সন্তানের অসুখ উপেক্ষা করে  করে প্রতিদিন অফিসে উপস্থিত থাকে।
   দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। 2020 ROPA তে  সবার বেতন বাড়লো , সবার মুখে হাসি ফুটল- কিন্তু এদের ভাগ্যে শিকে ছিড়লো না। এখনো এই পরিবার গুলোকে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়।
  এই পরিস্থিতিতে হাওড়া জেলার (ওয়াটার ক্যারিয়ার সুইপার) কর্মবন্ধুরা  গুরুত্বপূর্ণ কতগুলি দাবি নিয়ে ইতিমধ্যে হাওড়া ডি এল আর ও'র কাছে নিকট ডেপুটেশন দিয়েছে। কিন্তু এখনো কোনো সুরাহা না মেলায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে- ২রা ডিসেম্বর বিভিন্ন ব্লকের কর্মবন্ধুগণ উলুবেড়িয়া এস ডি এল আর ও অফিসে ডেপুটেশন দেয় । এই ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন নিরুপমা পাজা, টুটুল মন্ডল, ও নিখিল বেরা। একই দিনে  উলুবেড়িয়া১ বি এল আর ও  অফিসেও এই ব্লকের ওয়াটার ক্যারিয়ার সুইপার (কর্মবন্ধুরা) ডেপুটেশন দেন।  এই ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন কালো সিং, বিশ্বনাথ হাজরা, ত্রিলোচন সাউ ও প্রফুল্ল রায়। এই দুই অফিসের আধিকারিকগন দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার আশ্বাস দেন। 
              
     দাবি সমূহ


:- 
১। নিয়মিত কর্মচারীর মর্যাদা দিতে হবে
২।তদসাপেক্ষে  মহামান্য রাজ্য সরকারের আদেশ নম্বর 877/3M-04/21-B-III(ISU) dt 14.07.21and DLRS Memo no.92/746/22/B1/17 dt.Alipore, the 9th Sept 2021  কে মান্যতা দিয়ে অনতিবিলম্বে সদর্থক রিপোর্ট পাঠানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩। অন্যান্য জেলার মত পুজোর বোনাস 3000 টাকা দিতে হবে। 
৪। মহামান্য SAT আদেশ নম্বর OA /172/2010 communicate DLRS Memo. No. 92/1168/B1/09 , dt the 9th May 2012 অনুযায়ী অন্যান্য জেলার মত ১৯৯৯ সাল থেকে বকেয়া দিতে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...