অতিরিক্ত ফির প্রতিবাদ জানিয়ে বিদ‍্যালয়ে বিক্ষোভ



সরকার নির্ধারিত ভর্তির ফির অতিরিক্ত নেওয়ার প্রতিবাদে বুধবার অভিভাবকদের বিক্ষোভ উলবেড়িয়ার জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে। অভিভাবকদের অভিযোগ সরকারি নির্ধারিত ফি ২৪০ টাকা কিন্তু  জগৎপুর আদর্শ বালিকা বিদ‍্যালয়ের ছাত্রীদের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হচ্ছে। নির্ধারিত ফি র অতিরিক্ত টাকা নেওয়া যাবে না এই অভিযোগ তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা। 



 যদিও এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমাপ্তি বসু জানান বিদ্যালয়ের পরিচালন কমিটির ও শিক্ষিকাদের সঙ্গে আলোচনা হয়েছিল যে প্রত্যেক ছাত্রীর কাছ থেকে নির্ধারিত ফি সের সঙ্গে অতিরিক্ত টাকা নিয়ে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তবে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে অতিরিক্ত নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এই আশ্বাস দিলে বিক্ষোভ তোলে অভিভাবক অভিভাবিকারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...