প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা যাতে আপৎৎকালীন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতেতৎপরতার সহিত কাজ করা হয় তার জন্য এই জরুরী ভিত্তিতে প্রশাসনিক বৈঠক।
এদিকে অতি বর্ষন এবং ঘুর্ণীঝড় জাওয়াদের তিব্রতা বাড়লে বন্ধ থাকবে ,হুগলি নদী জলপথ পরিবহন সমিতি পরিচালিত; গাদিয়াড়া -গেঁওখালি ও গাদিয়াড়া-নূরপুর লঞ্চ পরিষেবা।
জলপথ পরিবহন সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তম রায়চৌধুরী একথা জানিয়ে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে অতিরিক্ত লাইফ জ্যাকেট লঞ্চে মজুত করা হয়েছে। যাত্রীদের সুরক্ষা দিতে সর্বদাই জলসাথীরা হাজীর থাকবে জেটিঘাটে। তবে অতি বর্ষণ বা ঝড়ের তিব্রতা বাড়লে দুটি রুটেই লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।


