পঞ্চায়েত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, উলুবেড়িয়া,




ব্লকস্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের প্রাতিষ্ঠানিক ও উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া ১নং ব্লকের জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে। 



শুক্রবার উলুবেড়িয়া 1নং ব্লকের ৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সদস‍্যাগন এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রাতিষ্ঠানিক ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। পশ্চিমবঙ্গ সরকারের জেলা পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়েনবিভাগের উদ‍্যোগে,পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়েন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থার পক্ষহতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ‍্যের জনস্বাস্থ্য ও কারিগরী ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া জেলা অতিরিক্ত জেলাশাসক(পঞ্চায়েত )সৌমেন পাল,উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,উলুবেড়িয়া ১নং বিডিও নিলাদ্রী শেখর দে।এছাড়াও ভার্চুয়ালে পঞ্চায়েত দপ্তরের বিভাগীয় সচিব সহ একাধিক প্রশাসনিক অধিকর্তা। 



পরে বিভিন্ন প্রশ্নের জবাবে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন এই প্রশিক্ষণের ফলে মহিলাদের ও পুরুষের বিভিন্ন গ্ৰুপের এবং বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের ব‍্যবস্থা সহ একাধিক বিষয় সহ  পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...