লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত- ১ আহত- ২



কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ ব্যক্তি। পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের বাঁকুড়া মোড় এর কাছে বর্ধমান আরামবাগ রোড সংলগ্ন এলাকায় ১২ চাকার লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বলি এক। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর চারটে নাগাদ।  দুর্ঘটনায় আহত হয়েছেন দু'জন। আরামবাগ থেকে বর্ধমান মুখী পাথর বোঝাই ১২ চাকা লরির সাথে আরামবাগ মুখী একটি ট্রাকের পাশাপাশি সংঘর্ষ ঘটে। 



বাঁকুড়া মোড় সংলগ্ন রিলায়েন্স পেট্রোল পাম্পের সন্নিকট ঘটনাটি ঘটেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দুর্ঘটনার কবলে পড়া শেখ নিজাম উদ্দিন নামক এক ব্যক্তির মৃত্যু হয়। অন্য দুজন আহত ব্যক্তি হলেন মনসুর কাজী এবং বাপন মোল্লা।



 তাদের মধ্যে একজনের আঘাত খুবই গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অপরজন আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটে খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে এসে হাজির হন রায়না থানার পুলিশ। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে রায়না থানার পুলিশ ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...