সংবাদদাতা:
সম্প্রতি দক্ষিণ সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের কুয়েমুড়ি দক্ষিণ কাশীনগর পূর্ব সুরেন্দ্রনগর এলাকার শতাধিক অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করে প্রগতি সংঘ অফ দাড়া।
শীতের প্রকোপ বাড়ছে ক্রমশ অসহায় মানুষের কল্যাণে প্রগতি সংঘের এই অনুষ্ঠানে মেহনতী মানুষের উজ্জ্বল অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রায় ৭০ বছর ধরে জয়নগরের এই স্বেচ্ছাসেবী সংস্থা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বহু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত আছে। জনসাধারণের জন্য টয়লেট , গভীর নলকূপ , বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দর্জি শিক্ষা, কম্পিউটার ট্রেনিং-এর মাধ্যমে বিকল্প রোজগারের সুনিশ্চিত করার কাজ অব্যাহত রেখেছে।
সংস্থার কর্ণধার ঋষিকেশ দাস বলেন-আমরা পানীয় জল , স্বনির্ভর হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প রোজগার, জল ভরো প্রকল্পের মাধ্যমে পুকুর খনন এবং বিকল্প চাষ এর ব্যবস্থা করা কথা ভাবছি। এখানে মায়েদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা চলছে ।
এদিন বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরমান মণ্ডল ঋষিকেশ দাস , ভঞ্জুরাম নাইয়া প্রমুখ। উল্লেখ্য , বিশেষ সহায়তায় বি.বি. জালান ট্রাস্ট ।


