মেলা উদ্বোধনে সাংসদ শতাব্দী রায়




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

পূর্ব বর্ধমান জেলার মানকর বিদ্যাসাগর মেলা উদ্বোধন করলেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। অষ্টাদশ বর্ষের উক্ত মেলা চলবে ২৪ ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত্য । বিভিন্ন রকমের অনুষ্ঠান যেমন নৃত্য, অঙ্কন,সঙ্গীতানুষ্ঠান প্রতিযোগিতার মাধ্যমে মেলাটির পরিসমাপ্তি ঘটবে। চলচ্চিত্র শিল্পী শতাব্দী রায়কে পরিদর্শন করতে এলাকার মানুষের ভীড় উপচে পড়ে।


মেলা উদ্বোধনে চলচ্চিত্র শিল্পীর সাথে সাথে উপস্থিত ছিলেন বিধায়ক নেপাল ঘড়ুই, তৃণমূলের জেলা সহ সভাপতি জাকির হোসেন, গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম,সহ সভাপতি অনুপ চ্যাটার্জী,পল্লব ব্যানার্জী,সুন্দর পাশোয়ান প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...