আশা ভবন সেন্টারের ২৩তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা,
২৩শে ডিসেম্বর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আবাসস্থল উলুবেড়িয়ার কাঠলিয়ার আশা ভবনের ২৩তম জন্মদিন ও আসন্ন ২০২৩শে জার্মানিতে বিশেষ অলিম্পিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা।
আশা ভবনের নিজস্ব মাঠে আয়োজিত এ্যথলেটিক,ব্যাডমিন্টন,বুচি খেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
স্পেশাল অলিম্পিকের জেলা প্রতিযোগিতা, পরবর্তীতে রাজ্য ও জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অতিরিক্ত হাওড়া জেলাগ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার অলোকানন্দা ভাওয়াল, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা,নির্মল মাজী, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু,আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,উলুবেড়িয়া থানার আই সি রামেশ্বর ওঝা, রাজাপুর থানার ও সি অজয় কুমার সিং,স্পেশাল অলিম্পিকের সহ সভাপতি জন মেরী বারুই,সঞ্চালনায় ছিলেন শিক্ষক স্বপন চেটেল।



