পাওয়ার বল প্রতিযোগিতা, শ‍্যামপুর



জী,প্রদীপ , শ্যামপুর:  

শ্যামপুর এক ব্লকের কামদেবপুর গ্রামের ফুটবল মাঠে এ যেন এক মহোৎসব।


 বছরের শেষ দিনে 'কামদেবপুর খিরিশবেড়িয়া মহামেডান ক্লাব' আয়োজিত এগারো তম বর্ষের বার্ষিক চ্যাম্পিয়নশীপ পাওয়ার বল টুর্নামেন্টে আজ ক্রীড়াপ্রমী মানুষের ঢল নেমেছে। 



ক্লাব সম্পাদক সফিজুল ফকির ও সভাপতি সেখ আসমত আলি জানান, এই খেলা শুধু খেলা নয় এ যেন এক মিলন উৎসব। আমাদের  গ্রামের মুসলিম পল্লী  খুশির ঈদের চাইতেও বেশি আনন্দে মেতে ওঠেন এই খেলাকে ঘিরে। 

মঞ্চ থেকে প্রায় দেড় শতাধিক দরিদ্র মানুষকে এবার শীতবস্ত্র দিয়ে সাহায্য করবে ক্লাব। ষোল টিমের এই খেলায় আন্তরিক ভাবে যোগদান করেন বেশ কয়েকটি জেলার টিম। 



পরবর্তী সময়ে পাওয়ার বলের পরিবর্তে ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে।
 শ্যামপুর থানার ক্রীড়া প্রেমিদের নজর কেড়েছে এই ক্রীড়া মহোৎসব ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...