সুজিত নস্কর_
___________________
ডোমজুড় প্রাচ্য ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল বালি প্রতিভা ক্লাব ও মাকড়দহ ইউনিয়ন ক্লাব। টানটান উত্তেজনার এই ম্যাচের প্রথম দশ মিনিটের মাথায় বক্সের মধ্যে ফাউল করে বসে বালি প্রতিভার ডিফেন্সের খেলোয়াড়। সঙ্গত কারণেই রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি মাকড়দহের ১৫ নম্বর জার্সি ধারী খেলোয়াড় গণেশ চৌধুরী। কিন্তু এই গোল বেশিক্ষন ধরে রাখতে পারেনি মাকড়দহের খেলোয়াড়রা। পিছিয়ে পড়ার চার মিনিটের মধ্যেই একটি আক্রমন তুলে আনে বালির খেলোয়াড়রা, সেখান থেকে হেডে গোল করে যান বালির ৩ নম্বর জার্সিধারি বিদেশি খেলোয়াড় ডায়াবিট। ফলাফল দাঁড়ায় ১-১। সমতা ফিরিয়ে থেমে থাকেনি, বালি প্রতিভার ফুটবলার রা। একটি ডিফেন্স জোরা থ্রু পাস বাড়ায় বালির খেলোয়াড় , সেটি ধরার জন্য মাকড়দহের গোলরক্ষক প্রীতম কোলে দৌড়ে গিয়ে বলের উপর ঝাঁপিয়ে পড়লেও বল তালুবন্দি করতে না পারায়, বলটি পেয়ে যায় বালির ১০ নম্বর জার্সিধারী স্টাইকার আশীষ চৌবে, ফাঁকা গোলে বিনা বাধায় গোল করে যায় আশীষ।
খেলার শুরুতে পিছিয়ে পড়লেও ২-১ ব্যবধানে এগিয়ে যেতে বেশি সময় নেয় নি বালির দলটি। প্রথম অর্ধ শেষ হয় বালি ২-মাকড়দহ ১ । দ্বিতীয় অর্ধে আর কোনো দলই গোল করতে না পারায় , বালি প্রতিভা ক্লাব ম্যাচে জয়লাভ করে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে । খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ডায়াবিট। এই প্রতিযোগিতাটির আয়োজনে ডোমজুড় ইয়ং মেন এ্যসোসিয়েশন।


