ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলায়।
জানা গিয়েছে, নিজের মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মায়ের।
দূর্ঘটনায় মৃত মায়ের নাম সম্পা মান্না। বয়স আনুমানিক ৪২ বছর।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১২ নাগাদ হাওড়া পাঁচলা জুজারসাহা উত্তরপাড়া ধুলোগোড়ের ফটিকগাছি রাজ্য সড়কের উপর।
সেখানে সম্পা মান্নার মৃত্যু হয় ঘটনাস্থলেই। বিষয়টি প্রথম লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে।
হাওড়ার পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে । তাঁরা মৃতদেহ তুলে নিয়ে যায়। ঘটনার খবর পেতেই মৃতার এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধার বরাবর হেটে যাচ্ছিলেন মা ও মেয়ে। তৎক্ষণাৎ পিছন থেকে দুরন্ত গতিতে আসা লরির চাকায় চাদর আটকে লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে যান ওই মহিলা,এবং মৃত্যু হয়।
এদিকে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি এখান দিয়ে প্রতিদিন বিভিন্ন লরি খুব দ্রুত গতিতে যায়। অবশ্য এদিনের ঘটনাটি একটি নিছকই দুর্ঘটনা। প্রসঙ্গত কিছুদিন আগেই হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া দোতলার কাছে এই একইরকম দুর্ঘটনা ঘটে। যেখানে একজন সাইকেল আরোহী ব্যক্তি লড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো ঘটনাটি সিসি টিভি ফুটেজে ধরা পরে। এদিন সেই একই ঘটনা ঘটল হাওড়ার পাঁচলায়। এক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের আরও সজাগ থাকতে হবে এবং নিয়ন্ত্রিত ও আরও সতর্কভাবে গাড়ি চালাতে হবে বলে মত সকলের।
