রাজ্য যুব উৎসব উপলক্ষ্যে হাওড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
জামাআতে ইসলামী হিন্দের হাওড়া জেলা শাখার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পাঁচলা মোড়ে।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৩৪ জন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
কুরআন পাঠ ও জেলা যুব সম্পাদক নুর আহমদ মোল্লার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন জামায়াত ইসলামী হিন্দের হাওড়া জেলা সহকারী জেলা নাজিম জুলফিকার আলি মোল্লা সাহেব।
আজকের ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন সহকারী জেলা নাজিম জুলফিকার আলি মোল্লা , জেলা যুব সম্পাদক আরিফুল রহমান, সহকারী জেলা যুব সম্পাদক নজিবুল ইসলাম , পাঁচলা ব্লক নাজিম আব্দুর রহিম সাহেব , জেলা কমিটি সদস্য মফিজুল সেখ , জসীমউদ্দীন মল্লিক, AIITA জেলা সভাপতি জামিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়
প্রথম স্থান অধিকার করেন সেখ রাকিবুল , দ্বিতীয় স্থান অধিকার করে সৌরভ দলুই, তৃতীয় স্থান অধিকার করে সৌরভ মন্ডল ।
৩ জনকেই পুরুস্কৃত করা হবে ১৫ ই ডিসেম্বর জেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে। আজ সকল প্রতিযোগীকে অংশগ্রহনকারী পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ।


