বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো উলুবেড়িয়ার কাটিলায় আশা ভবন সেন্টারে




বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো উলুবেড়িয়ার কাটিলায় আশা ভবন সেন্টারে। হাওড়া জেলার রাজাপুর থানার উলুবেড়িয়া 2নং বিডিও অফিসের কাটিলায় আশা ভবন সেন্টারে আয়োজিত হলো বিশ্ব প্রতিবন্ধী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা র‍্যালী, বিশেষ চাহিদা সম্পন্নদের আশা ভবন সেন্টারের গেট থেকে খেলার মাঠ পর্যন্ত সুদৃশ্য পদযাত্রার সুচনা করেন রাজ‍্যের জনস্বাস্থ্য কারীগরী ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী পুলক রায়,অন্যান্য অতিথির মধ্যে ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, রাজাপুর থানার আই সি অজয় কুমার সিং,উলুবেড়িয়া ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।




 এছাড়াও বিভিন্ন ধরনের সেবা কর্মের আরো অতিথি বর্গ। প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা,শিশু ,পুরুষ ও  তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন ও আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য আজ রাজ‍্য সরকারের তরফে বিশেষ পুরষ্কার পাচ্ছে আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই এবং এই উপলক্ষেপুরষ্কার নিতে গেছেন বলে জানান  আশা ভবনের সম্পাদিকা শুকেসি বাড়ুই।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...