নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টর উল্টিয়ে মৃত্যু হল এক চালকের

 মালদা, ১০  ডিসেম্বর । নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টর উল্টিয়ে মৃত্যু হল এক চালকের । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার পোপড়া এলাকায়। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ এসে ওই ট্রাক্টরটি উদ্ধার করে । মৃতদেহটি উদ্ধারের পর সেটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম পিন্টু শেখ বয়স (৩৬)।  তার বাড়ি পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায়।  এদিন সকালে ট্রাক্টর নিয়ে পুরাতন মালদার পোপড়া এলাকায় ট্রাক্টরের ধান লোড করতে যাচ্ছিলেন । পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...