ফেডারেশনের জেলা সভাপতি ড: নারায়ণ বাগ বলেন নেতার অহঙ্কার নয়, কর্মীর গৌরবেই সংগঠন পরিচালনা করতে হবে এবং সদস্যদের স্বার্থ দেখার পাশাপাশি বর্তমান সরকারের প্রতিটি প্রকল্পের সফল রূপায়নে সংগঠনকে সজাগ থাকতে হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সামসুল আলম মোল্লা, জেলা পরিষদ সদস্য অজয় মণ্ডল, বিশিষ্ট সমাজসেবি দেবাশিষ ব্যানার্জী, উলুবেড়িয়া-১ এর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজায়েত খান, ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপিনাথ ব্যানার্জী, ফেডারেশনের হাওড়া জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ দাস, অনামিকা দত্ত মান্না, সত্যজিৎ মণ্ডল, ফেডারেশনের উলুবেড়িয়া মহকুমা কমিটির সভাপতি তন্ময় বেরা, সম্পাদক জয়ন্ত নাথ প্রমুখ।
ফেডারেশনের উলুবেড়িয়া-১ ব্লকের সভাপতি রঞ্জন মণ্ডল জানান, ব্লকের বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন সদস্য-সদস্যা উপস্থিত থেকে সম্মেলনকে সফল করেছেন।


