'ব্লেন্ডেড মোড'-এর নামে শিক্ষার্থীদের চিন্তার সংহতি ধ্বংস করা,এবং 'ইণ্ডিয়ান নলেজ সিস্টেম' কে ঢাল ক'রে বস্তাপচা অবৈজ্ঞানিক চিন্তার প্রসার বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার হরণ সহ শিক্ষার সার্বিক বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণের নীল নকশা "জাতীয় শিক্ষানীতি-২০২০" সম্পূর্ণ বাতিলের দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে উলূবেড়িয়া মহকুমা শাসকের নিকট দাবিপত্র তুলে দেওয়া হয় সেভ এডুকেশন কমিটির পক্ষহতে।
উলুবেড়িয়ার বাজার পাড়ায় ভক্তার মোড়ে সেভ এডুকেশন কমিটির অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ সামন্ত, প্রদীপ জানা, শ্রীমন্ত ধাড়া, জয়ন্ত খাটুয়া, সেখ মহঃ মাসুদ প্রমুখ। শিক্ষাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এই আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানায় সেভ এডুকেশন কমিটি।


