লালবাজারে অবস্থান বিক্ষোভ ডি ওয়াই এফ আই এর




*সুবল গোপ,অবিরাম,উত্তর দিনাজপুর*:-

পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক  মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লাল বাজার পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ করেন ডি ওয়াই এফ আই চোপড়া দক্ষিণ লোকাল কমিটি। এব্যাপারে ডি ওয়াই এফ আই চোপড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক আনসার আলী  জানান,পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আমরা লালবাজার পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ করলাম। 



তিনি আরও জানান, এদিন প্রায় দু ঘন্টা অবস্থান বিক্ষোভ করা হয়। এদিনের অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই জেলা সভাপতি সামি খান,লোকাল কমিটির সভাপতি ফজিরুল ইসলাম, এস এফ আই নেতা আজিজার রহমান প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...