বুলেরো গাড়ির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। আহত ৫।

 








মালদা: 

বুলেরো গাড়ির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। আহত ৫। সোমবার সকলে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। এই ঘটনার পর আহত চারজনকে নিয়ে আসা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গেছে আহতরা হলো আজমাইল শেক, সাকির হোসেন, বিদ্দিয়া শেখ এবং নুর আলাম। এদের চারজনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি একজনের নাম জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় বুলেরো গাড়িটি উত্তর প্রদেশ থেকে উত্তর 24 পরগনার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বালিয়াডাঙ্গা এলাকায় মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বুলেরো গাড়িতে থাকা চারজন এবং মোটরবাইকে থাকা একজন আহত হয়। এদের মধ্যে 4 জনকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ‌ এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...