পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও খণ্ডঘোষ থানার পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা শিবির



কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

মহামারী নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সাধারণ মানুষকে উক্ত ভাইরাসের হাত থেকে বাঁচাতে সারা দেশজুড়ে এক সময় চলেছে লকডাউন। আর সেই লকডাউনে প্রচুর ঘাটতি হয়েছিল রক্তের। পরে রক্তের চাহিদা মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সহ জেলা পুলিশের সহযোগিতায় বিভিন্ন থানার উদ্যোগে আয়োজিত হয়েছিল রক্তদান শিবিরের।



 অপরদিকে রক্তের সংকট মেটাতে বহু ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজসেবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ও এগিয়ে আসেন  রক্তদান শিবির এর মধ্য দিয়ে রক্তের সংকটকে মেটানোর চেষ্টা করতে। বর্তমানে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী চলছে সাস্থ্য সচেতনতায় লক্ষ্য রাখা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গরিব মানুষজনের স্বার্থে সাস্থ্য শিবির কার্যকলাপে লিপ্ত হলেন পুলিশ প্রশাসন।



রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে খণ্ডঘোষ থানার পরিচালনায় অনুষ্ঠিত হল বিনা শুলকে আদিবাসী স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান দায়িত্বভার সামলান খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা সহ খণ্ডঘোষ থানার অন্যান্য আধিকারিকরা। রবিবারের পুলিশ প্রশাসনের মহৎ কর্মকান্ডের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি তথা রায়না বিধায়িকা শম্পা ধারা, এস ডি পি ও সদর সাউথ আমিনুল ইসলাম খান, সি আই (সি) রজত কান্তি মন্ডল, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত সহ খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা। সাস্থ্য পরীক্ষা শিবিরের সহায়তায় ছিল মেডভিউ মেডিক্যাল সার্ভিস।

খণ্ডঘোষ থানার পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আজ।
এস ডি পি ও সদর সাউথ আমিনুল ইসলাম খান বলেন 
 বর্ধমান জেলার পুলিশ এরকম অনেক কর্মসূচি'ই করে যার দ্বারা সাধারণ মানুষের সাথে পুলিশের একটি সংযোগ তৈরি হয়। তিনি জানান এরকম প্রোগ্রাম গোটা জেলা জুড়েই হচ্ছে। এটির লক্ষ্য মূলত, পিছিয়ে পরা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা। এবং যেসব সাধারণ মানুষ দীর্ঘদিন স্বাস্থ্য পরীক্ষা করেনি, সেটা যেকোনো কারণে হতে পারে। তাদের সমস্ত শারীরিক সমস্যা অভিজ্ঞ ডাক্তার বাবুদের তারা বলছেন এবং ডাক্তারবাবুরা তা নিরাময় করার চেষ্টা করছেন। আদিবাসী ও অনগ্রসর যে সমস্ত মানুষরা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্যই মূলত এই শিবির করা হয়েছে।

বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন ২৫০ জনের উপরে উক্ত শিবিরে আদিবাসী ভাই-বোনেরা নাম লিখিয়েছেন, ডাক্তার দেখাবার জন্য। তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে দিয়ে এই সমস্ত জনকল্যাণ মূলক কাজ করাচ্ছেন। 



তার কারণ একটাই বর্তমান সময়ে পুলিশের সাথে সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটার সমাধান করে পুলিশের সাথে সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ঘটানোর প্রয়াস। করোনা পরিস্থিতির সময়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে তারা সচেতন করে গেছে সাধারণ মানুষদের। কিছুদিন আগে গোলসি থানার পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করেছিল। রবিবার খণ্ডঘোষ থানার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প হয়েছে। মমতা ব্যানার্জির মূলমন্ত্র "মানুষের পাশে, মানুষের সাথে" এই কথার অন্যথা করেনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন সাথে খণ্ডঘোষ পুলিশ প্রশাসন ।



 তিনি আরও বলেন, আমরা যেমন জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, পুলিশ-প্রশাসনও সেই চেষ্টা করেচলেছেন অনবরত। জেলা পুলিশ ও 
খণ্ডঘোষ থানার ওসির জনকল্যাণ মূলক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...